00:00:00 PM
Loading Date...
নিউজ প্রবাহ
সবশেষ আপডেটগুলো লোড হচ্ছে... অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন...

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ দ্বিতীয় দফা সংঘর্ষ: রণক্ষেত্র রণক্ষেত্র শাহবাগ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক |bd Viral News 24 hub ঢাকা শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক হারে কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দ্বিতীয় দফায় এই সংঘর্ষ শুরু হয়, যা রাত ৯টা পর্যন্ত থেমে থেমে চলে। শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ | আজকের খবর ​ঘটনার সূত্রপাত:
শাহবাগে ইনকিলাব মঞ্চ ও পুলিশের সংঘর্ষ'shahbag-inkilab-mancha-police-clash
বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় সংঘর্ষ বাধে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির কর্মীরা। ​দ্বিতীয় দফার সংঘর্ষ: সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারডেম হাসপাতালের পাশ দিয়ে পুলিশের একটি দল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারীরা 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে ধাওয়া দিলে পুলিশও পাল্টা অ্যাকশনে যায়। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের অতিরিক্ত সদস্য এসে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাল্টা জবাবে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেন। ​বর্তমান পরিস্থিতি: সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা শাহবাগ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মৎস্য ভবন এবং কাঁটাবন সড়কের দিকে ছড়িয়ে পড়েন। রাত পৌনে ৯টার দিকে পুলিশ শাহবাগ মোড় থেকে সরে গেলে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা পুনরায় সেখানে অবস্থান নেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।